আমাদের সম্পর্কে
বাংলাচেক একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া দাবি যাচাই করে তথ্যের প্রকৃত চিত্র তুলে ধরাই আমাদের কাজ।
বর্তমানে তথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও সব তথ্য সঠিক নয়। আংশিক সত্য, বিকৃত তথ্য কিংবা সম্পূর্ণ মিথ্যা দাবি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। এসব দাবি যাচাইয়ে বাংলাচেক নির্ভরযোগ্য উৎস, তথ্য-প্রমাণ ও প্রাসঙ্গিক বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে।
আমাদের লক্ষ্য:
একটি সচেতন ও তথ্যভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা, যেখানে মানুষ গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতে নিজেদের মতামত গঠন করতে পারেন।